প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
আগামী বছর হজের খরচ কমানোর ঘোষণা ধর্মমন্ত্রীর
আগামী হজ মৌসুম থেকে হজযাত্রীদের খরচ কমিয়ে আনার উদ্যোগ নেবে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই আশ্বাস দেন। তিনি জানান, হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সব পথ খতিয়ে দেখা হবে।
সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী বলেন, বর্তমান বছরের হজের সব আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। তবে আগামী বছর থেকে হজের খরচে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা থাকবে। তিনি আরও বলেন, ধর্ম মন্ত্রণালয় সবসময় জনগণের সেবার মানসিকতা নিয়ে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে।
এসময় আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সংবাদমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 All rights reserved.