প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
ফেব্রুয়ারি মাসে ৫ দিনের জন্য কমলো এলপি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে বলে সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিইআরসি’র তথ্যমতে, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এনবিআর কর্তৃক আমদানি ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট এবং আগাম কর সমন্বয়ের ফলে এবারের এই দাম হ্রাস পেয়েছে।
একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটারে ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের নতুন দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬২ টাকা ১৪ পয়সা। জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার এই কর ছাড় ও মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।
Copyright © 2026 All rights reserved.