প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত
নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে গেলে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়েছেন।
দুপুর ২টার দিকে এমপির প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনি এবং তার গাড়িচালক মনির হোসেন আহত হন। বারইয়ারহাটের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এমপির শারীরিক অবস্থার কথা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নুরের সাফা/রাজধানী
Copyright © 2026 All rights reserved.