প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
৯ গুণীজন ও ওয়ারফেজকে ‘একুশে পদক’ দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা, শিল্পকলা ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট গুণীজন ও জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই পদক দেওয়া হয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬ সালের একুশে পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই মর্যাদা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনোনীতদের হাতে ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকার চেক তুলে দেন।
এ বছর যারা একুশে পদক পেয়েছেন:
• চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা
• সাংবাদিকতা: শফিক রেহমান
• সংগীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর) ও ব্যান্ড ওয়ারফেজ
• শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
• চারুকলা: অধ্যাপক আবদুস সাত্তার
• স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম
• নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার
• ভাস্কর্য: তেজস হালদার যশ
• নৃত্যকলা: অর্থী আহমেদ
১৯৭৬ সাল থেকে শুরু হওয়া এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উল্লেখ্য, এ বছর সাহিত্য বিভাগে কাউকে মনোনীত করা হয়নি। ভাষা সংগ্রামের চেতনাকে অক্ষুণ্ণ রাখতেই প্রতি বছর ফেব্রুয়ারিতে এই বিশেষ পদক বিতরণ করা হয়।
Copyright © 2026 All rights reserved.