প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
বগুড়া গড়তে ঐক্যবদ্ধ কাজের আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
আন্দোলন-সংগ্রাম ও সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে একটি সুন্দর বগুড়া গড়তে সব সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, বগুড়া সাংবাদিকতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। বিগত কঠিন সময়ে সাংবাদিকরা যে সহযোগিতা করেছেন, সরকারের প্রতিনিধি হিসেবে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বগুড়ার মানুষ বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের বিজয়ী করে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাটির সন্তান এবং তার দিকনির্দেশনায় বগুড়ার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করা হবে। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য মোশারফ হোসেন, সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং পুলিশ সুপার শাহাদত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.