প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
সরকারি বাসভবন ‘যমুনা’ ছাড়লেন ড. ইউনূস
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মিন্টো রোডের এই বাসভবন ত্যাগ করে গুলশানে নিজের ব্যক্তিগত বাড়িতে ফিরে গেছেন। ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখানেই অবস্থান করছিলেন।
দীর্ঘ প্রায় ১৮ মাস পর সরকারি বাসভবন ‘যমুনা’ থেকে বিদায় নিলেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি প্রয়োজনীয় সামগ্রীসহ গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. ইউনূস এই ঐতিহ্যবাহী বাসভবনে উঠেছিলেন। রাজধানীর হেয়ার রোডে ৩.২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত এই বাসভবনটি এখন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে। ড. ইউনূস বিদায় নেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে তাঁর মেয়াদের সমাপ্তি টানেন।
Copyright © 2026 All rights reserved.