প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
ইরানে হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের গভীর উদ্বেগ
ইরানে সাম্প্রতিক সামরিক হামলা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
রবিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানানো হয়। একইসঙ্গে আঞ্চলিক শান্তি রক্ষায় সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ঢাকা।
বিবৃতিতে বলা হয়, ইরানসহ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ মনে করে, এ ধরনের সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাত পরিহার করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে। একইসঙ্গে দ্রুত পরিস্থিতি শান্ত করে পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
Copyright © 2026 All rights reserved.