প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
গাজীপুরসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার
প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে গাজীপুরসহ দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে সরকার।
রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রত্যাহার করে মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ জারি করে। তবে এসব জেলায় এখনো নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকরা হলেন—গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পদক্ষেপে প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত রাখা হয়েছে। শিগগিরই এই পাঁচ জেলায় দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.