প্রকাশের তারিখঃ Mar 1, 2026 ইং
সোনারগাঁয়ে ডোবার পাশে কিশোরের কঙ্কাল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ডোবার পাশ থেকে অজ্ঞাত এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় স্থানীয়রা কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দীর্ঘ সময় নির্জন স্থানে পড়ে থাকায় লাশটি পচে কঙ্কালে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কঙ্কালের গায়ে একটি প্যান্ট ও পাশে টি-শার্ট পড়ে ছিল, যা দেখে এটি কোনো কিশোরের দেহাবশেষ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নির্জন স্থানে দীর্ঘদিন পড়ে থাকায় দেহটি কঙ্কালে রূপ নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ ও সময় জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সজীব/রাজধানী
Copyright © 2026 All rights reserved.