প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
ইরানের ১৩১ শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত ৫৫০ ছাড়াল
ইরানের ১৩১টি শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহতের সংখ্যা ৫৫০ জন ছাড়িয়ে গেছে।
সোমবার (২ মার্চ) আল-জাজিরার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। বর্তমানে সারা দেশে উদ্ধার তৎপরতা চালাতে এক লাখের বেশি উদ্ধারকর্মী এবং প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার ভোর থেকে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু হয়। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তেহরানসহ বড় শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দলগুলো বিরতিহীনভাবে ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। মানবিক বিপর্যয় এড়াতে এবং আহতদের চিকিৎসায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্তদের মনস্তাত্ত্বিক সমর্থন ও জরুরি সহায়তা প্রদানের জন্য বিশাল একটি নেটওয়ার্ক সক্রিয় করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে হামলার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা ফুটিয়ে তুলছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
Copyright © 2026 All rights reserved.