প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
জাতীয় সংসদের নতুন চিফ হুইপ ও ৬ হুইপ মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। এর মাধ্যমে সংসদের গুরুত্বপূর্ণ এই পদগুলোর দায়িত্ব বণ্টন সম্পন্ন হলো।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ১৯৭২ সালের ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। চিফ হুইপ মো. নূরুল ইসলাম ছাড়াও আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বুক্ত হুইপগণ হলেন:
১. মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩)
২. রকিবুল ইসলাম (খুলনা-৩)
৩. মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩)
৪. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২)
৫. মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪)
৬. এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষীপুর-৪)
নবনির্বুক্ত এই সংসদীয় টিম সংসদের শৃঙ্খলা রক্ষা এবং সরকারি কার্যাবলি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
Copyright © 2026 All rights reserved.