প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
ইসরায়েলি সরকারি কমপ্লেক্সে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের তেল আবিবে সরকারি কমপ্লেক্স ও জেরুজালেমের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের দশম দফায় একাধিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে এই হামলাকে দখলকৃত ভূখণ্ডে ‘অগ্নিকুণ্ডের দ্বার উন্মুক্ত করা’ বলে দাবি করেছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, এবারের হামলার মূল লক্ষ্য ছিল তেল আবিবের প্রশাসনিক ভবন এবং হাইফা ও আল-কুদসের (জেরুজালেম) বিভিন্ন নিরাপত্তা কেন্দ্র। আইআরজিসি তাদের ৯ নম্বর বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় সফলভাবে আঘাত হানা হয়েছে।
হামলার পর আইআরজিসি এক জরুরি সতর্কবার্তায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের অবিলম্বে সামরিক ঘাঁটি ও সরকারি স্থাপনার নিকটবর্তী এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলিদের জন্য ‘সাইরেনের শব্দ আর কখনও থামবে না’। এই সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং দ্রুত এলাকা ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.