প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার জন্য দুঃখপ্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন, প্রতিবেশী কোনো দেশ থেকে আগে আঘাত না এলে ইরান আর পাল্টা হামলা চালাবে না। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোকে সাম্রাজ্যবাদী শক্তির ‘পুতুল’ না হওয়ার জন্য সতর্ক করেন তিনি।
ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে জানান, প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আক্রমণ চালানোর কোনো উদ্দেশ্য ইরানের নেই। সম্প্রতি যেসব দেশ হামলার শিকার হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা প্রয়োজন।
তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই সংকটময় মুহূর্তকে কাজে লাগিয়ে ইরানের ওপর হামলার পরিকল্পনা করছে, তারা যেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের স্বাধীনতা বিসর্জন না দেয়। তিনি মনে করিয়ে দেন, পশ্চিমা শক্তিকে সমর্থন করা কখনো সম্মান বা স্বাধীনতার পথ হতে পারে না। মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে উত্তেজনা তুঙ্গে, তখন ইরানের প্রেসিডেন্টের এমন নমনীয় অবস্থানকে ভিন্ন কূটনৈতিক চাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.