প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
ইউরোপীয় ট্যাংকারে ইরানের ড্রোন হামলা
নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে মাল্টার পতাকাবাহী ‘প্রিমা’ নামক একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
শনিবার (৭ মার্চ) দেশটির রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আরব দেশগুলোর ওপর ইরানি হামলার বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামীকাল জরুরি বৈঠকে বসছে আরব লীগ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী এলাকাটিকে আগে থেকেই চলাচলের জন্য অনিরাপদ ঘোষণা করেছিল। ইউরোপের দেশ মাল্টার ট্যাংকারটি বারবার দেওয়া সতর্কতা না মানায় ড্রোন ব্যবহার করে সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখে ইরানের এমন পাল্টা পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আরব লীগের সহকারী মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে রোববার এক বিশেষ সভার আহ্বান করেছেন।
Copyright © 2026 All rights reserved.