প্রকাশের তারিখঃ Mar 11, 2026 ইং
টানা ৭ দিন বন্ধ থাকছে শেয়ারবাজার
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষিত হওয়ায় এই ছুটির মেয়াদ দীর্ঘ হয়েছে।
ডিএসই ও সিএসই জানিয়েছে, শবে কদর ও ঈদের ছুটির মাঝে ১৮ মার্চ বুধবার অতিরিক্ত ছুটি থাকায় টানা এক সপ্তাহ কোনো দাপ্তরিক কার্যক্রম বা লেনদেন হবে না। দীর্ঘ এই ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে পুনরায় আগের সময়সূচি অনুযায়ী লেনদেন শুরু হবে।
স্বাভাবিক নিয়ম অনুযায়ী, ঈদের পর ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর আরও ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারীদের সুবিধার্থে ছুটির আগেই লেনদেনের প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.