প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
মির্জা আব্বাসের মস্তিষ্কে ইনফেকশন, আজ ফের সিটিস্ক্যান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন চিকিৎসকেরা। তার মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, বরং ইনফেকশন ধরা পড়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) তার শারীরিক অবস্থা পর্যালোচনায় পুনরায় সিটিস্ক্যান করা হবে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড জানিয়েছে, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে তার শারীরিক স্থিতিশীলতার ওপর নির্ভর করছে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিটিস্ক্যান রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী ও বিএনপির এই শীর্ষ নেতার আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.