প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
১২৯ ক্রীড়াবিদকে ভাতা ও ক্রীড়াকার্ড দেবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
আগামী সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২৯ জন সফল ক্রীড়াবিদের হাতে বিশেষ ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। পর্যায়ক্রমে ৫০০ ক্রীড়াবিদকে এই বেতন ও ভাতার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, যারা গত এক বছরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং পদক জিতেছেন, তাদের সম্মানিত করতেই এই উদ্যোগ। তবে প্রাথমিকভাবে এই ১২৯ জনের তালিকায় কোনো ক্রিকেটার নেই। এই ক্রীড়াবিদদের নিয়মিত ভাতার পাশাপাশি একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “যারা জাতীয় পর্যায়ে দীর্ঘকাল ধরে দেশের গৌরব বয়ে আনছেন, তাদের জীবনযাত্রার মানোন্নয়নে এই ক্রীড়াকার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সরকার সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল ও জাতীয় পর্যায়ের অ্যাথলেটরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.