প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, আটক ২
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্যসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪তি বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে উপজেলার জামালপুর, চিলমারী ও বিলগাথুয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন— মোঃ মিঠুন মন্ডল (৩৫) ও শহীদ হোসেন (২৫)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকার বেশি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৫৩/এমপি সংলগ্ন কান্দিরপাড়া এলাকায় প্রথম অভিযানে মিঠুন ও শহীদকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ বোতল মদ ও বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে চিলমারী ও বিলগাথুয়া সীমান্তে আরও দুটি অভিযান চালায় বিজিবি। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ কারেন্ট জাল, অকটেন, ফেয়ারডিল সিরাপ এবং নিষিদ্ধ ট্যাবলেট জব্দ করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তারা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আব্দুল আলীম সাচ্চু/রাজধানী
Copyright © 2026 All rights reserved.