প্রকাশের তারিখঃ Mar 28, 2026 ইং
ডিজিটাল অন্ধকার ইরানে: টানা এক মাস ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইরানে জারি করা ইন্টারনেট ব্ল্যাকআউট টানা চার সপ্তাহ বা ৬৭২ ঘণ্টা অতিক্রম করেছে।
ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা ‘নেটব্লকস’ শনিবার (২৮ মার্চ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ডিজিটাল অবরোধ এখনও অব্যাহত রয়েছে। দীর্ঘ এক মাস ধরে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ইরানের সাধারণ নাগরিকদের যোগাযোগ ও তথ্য পাওয়ার অধিকার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নেটব্লকসের তথ্য অনুযায়ী, গত এক মাসে ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারের কোনো লক্ষণ দেখা যায়নি। মূলত যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তথ্যের অবাধ প্রবাহ রোধ করতে দেশটির কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে সাধারণ মানুষ যেমন একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, তেমনি বহিবিশ্ব থেকেও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, এই দীর্ঘমেয়াদী ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানের অর্থনীতি ও সাধারণ জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলছে। চার সপ্তাহ পেরিয়ে গেলেও সংযোগ সচল না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বর্তমানে ইরান বিশ্বের অন্যতম দীর্ঘতম ‘ডিজিটাল অন্ধকারের’ মধ্য দিয়ে সময় পার করছে।
Copyright © 2026 All rights reserved.