প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল
সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভের মুখে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই দ্রুত এই পদ্ধতি পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। গ্রাহকদের অভিযোগ ছিল, মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে যাওয়ার পরও বছরের পর বছর এই বাড়তি টাকা কেন নেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের লাখ লাখ প্রিপেইড মিটার ব্যবহারকারী সরাসরি উপকৃত হবেন এবং বিদ্যুৎ বিলের বাড়তি খরচ কমে আসবে।
Copyright © 2026 All rights reserved.