প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
ভারত থেকে পাইপলাইনে এল আরও ৭ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই বিশাল চালানটি এসে পৌঁছায়। ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে টানা ১৪৬ ঘণ্টা পথ পাড়ি দিয়ে ডিজেলবাহী এই চালানটি বাংলাদেশে আসে। এ নিয়ে চলতি মার্চ মাসেই চার দফায় ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করল সরকার।
পার্বতীপুর পদ্মা অয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির এই ধারাবাহিকতা দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে। এর আগে গত ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং পরবর্তীতে আরও ১০ হাজার টন ডিজেল এই একই প্রক্রিয়ায় দেশে এসেছিল।
জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক সংকটের এই সময়ে পাইপলাইনের মাধ্যমে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে জ্বালানি আমদানি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প কারখানায় ডিজেলের চাহিদা মেটাতে এই সরবরাহ ব্যবস্থা বিশেষ অবদান রাখছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও এই আমদানির ধারা অব্যাহত থাকবে।
Copyright © 2026 All rights reserved.