প্রকাশের তারিখঃ Mar 31, 2026 ইং
সন্ত্রাস ও হানাহানির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সন্ত্রাস ও রক্তপাতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাবনার তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগে পাবনার সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, সদস্য ঠান্ডু খান এবং সদস্য সন্টু খানকে বহিষ্কার করা হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দলীয় নেতা-কর্মীদের সংযত থাকার নির্দেশনা থাকা সত্ত্বেও যারা বিশৃঙ্খলায় জড়াবে, তাদের বিরুদ্ধেই এমন কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.