প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
ফুলগাজীর কাজল হত্যার প্রধান আসামি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার
আলাউদ্দিন সবুজ, ফেনী জেলা প্রতিনিধি : ফেনী জেলার ফুলগাজী থানার উত্তর ধর্মপুর এলাকার চাঞ্চল্যকর ও ক্লুলেস গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামিকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭, ফেনী ক্যাম্প।
সোমবার (২ জুন) বিশেষ প্রেস ব্রিফিংয়ে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন র্যাব-৭, ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মিজানুর রহমান।
ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকায় নৃশংসভাবে খুন হন গৃহবধূ কাজল। হত্যাকাণ্ডের পর কোনো সুনির্দিষ্ট ক্লু না থাকায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব-৭।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীকে সনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৭-এর একটি চৌকস দল।
"আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধীদের দমনে র্যাব সবসময় বদ্ধপরিকর। চাঞ্চল্যকর এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আসামিকে দ্রুত গ্রেফতার করা আমাদের একটি বড় সাফল্য। স্কোয়াড্রন লিডার মেঃ মিজানুর রহমান (কোম্পানী অধিনায়ক, র্যাব-৭, ফেনী ক্যাম্প)
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 All rights reserved.