প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রীতে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা অন্য যেকোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না।
এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রচারসামগ্রী এমনভাবে ডিজাইন করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অনুষ্ঠানের উদ্দেশ্য, প্রয়োজনীয় তথ্য ও বার্তা স্পষ্টভাবে বুঝতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ পরিপত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
সরকার জানিয়েছে, এই নির্দেশনা অতীব গুরুত্বপূর্ণ এবং দেশের সব সরকারি দপ্তর ও সংস্থাকে তা অনতিবিলম্বে অনুসরণ করতে হবে।
Copyright © 2026 All rights reserved.