প্রকাশের তারিখঃ Jul 10, 2026 ইং
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি, ভোজিনহার নামে নতুন সামুদ্রিক প্রাণীর নামকরণ
নতুন আবিষ্কৃত এই সামুদ্রিক মোলাস্কটির নাম রাখা হয়েছে "Aldisa Vozinhai"। মাত্র ৪ মিলিমিটার আকারের লাল রঙের এই প্রাণীটি এর আগে বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। এটি ক্যারিবীয় সাগরের কিউবার হাভানা ও গুয়াদেলুপের উপকূলবর্তী এলাকায় আবিষ্কৃত হয়েছে।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ভোজিনহার অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ হয়ে এই নামকরণের সিদ্ধান্ত নেন ওর্তেয়া। সেই ম্যাচে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক সাতটি দুর্দান্ত সেভ করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।
গবেষক হেসুস ওর্তেয়া জানান, কেপ ভার্দের জনগণের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই তিনি এই নামটি বেছে নিয়েছেন। ২০২৩ সালে দেশটির সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় বিশেষ অবদানের জন্য কেপ ভার্দে সরকারের কাছ থেকে পরিবেশ বিষয়ক বিশেষ পদকও পেয়েছিলেন তিনি।
এর আগেও ফুটবল তারকাদের সম্মান জানিয়ে প্রাণীর নামকরণ করেছেন ওর্তেয়া। ২০১৯ সালে তিনি কোস্টারিকার কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাসের নামেও একটি নতুন সামুদ্রিক শামুকের নাম রেখেছিলেন।
চলতি বিশ্বকাপে ভোজিনহা একাধিক রেকর্ড গড়েছেন। ৪০ বছর ১২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হওয়া কোনো দেশের হয়ে মাঠে নেমে তিনি সবচেয়ে বেশি বয়সী ফুটবলারের রেকর্ড গড়েন। তার অনবদ্য পারফরম্যান্সে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দেও বিশ্ব ফুটবলে বিশেষভাবে আলোচনায় উঠে আসে।
বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোজিনহার জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। টুর্নামেন্ট শুরুর আগে যেখানে তার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার, বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে কয়েক কোটিতে পৌঁছেছে।
Copyright © 2026 All rights reserved.