প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস
শনিবার (১১ জুলাই) ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের সোয়াদী এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওসি হেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
দুর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
Copyright © 2026 All rights reserved.