প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
দেশে ভয়াবহ বন্যা: প্রাণহানি বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যা ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে পৌঁছেছে।
জেলাভিত্তিক প্রাণহানি
কক্সবাজার: ৩১ জন
চট্টগ্রাম: ১৩ জন
বান্দরবান: ৬ জন
রাঙামাটি: ৩ জন
মৌলভীবাজার: ১ জন
জেলাভিত্তিক আহত
কক্সবাজার: ২৪ জন
চট্টগ্রাম: ১২ জন
বান্দরবান: ২ জন
খাগড়াছড়ি: ১ জন
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন।
সরকার জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করছে।
Copyright © 2026 All rights reserved.