ফিফার অফিশিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে গোলপোস্টের পেছনের মাঝামাঝি স্তরের কিছু আসনের দাম ছিল ৬ হাজার ৪১১ ডলার থেকে। তবে শনিবার দুপুরের মধ্যেই সেই টিকিটগুলো বিক্রি হয়ে যায়। এরপর ওপরের গ্যালারির তুলনামূলক কম সুবিধাজনক আসনের দামও প্রায় ১০ হাজার ডলারে পৌঁছায়।
মাঠের কাছাকাছি বসতে খরচ ৬০ হাজার ডলার পর্যন্ত
বিশ্বকাপ ফাইনালের টিকিটের সর্বনিম্ন দামও ১০ হাজার ডলার
মাঠের কাছাকাছি নিচের গ্যালারি ও প্রিমিয়াম আসনের দাম ১৬ হাজার ডলার থেকে শুরু করে প্রায় ৬০ হাজার ডলার পর্যন্ত উঠেছে। স্টাবহাব ও সিটগিকের মতো তৃতীয় পক্ষের পুনর্বিক্রয় প্ল্যাটফর্মেও কয়েকটি টিকিটের দাম ৩৫ হাজার ডলারের কাছাকাছি দেখা গেছে। টিকিটের প্রাপ্যতা ও দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
দাম নিয়ে সমালোচনা
বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফিফার ডায়নামিক প্রাইসিং বা চাহিদার সঙ্গে দাম বাড়ানোর ব্যবস্থা নিয়ে সমালোচনা ছিল। অনেক সমর্থকের অভিযোগ, অতিরিক্ত দামের কারণে সাধারণ ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
দুই প্রজন্মের দুই তারকার লড়াই
ফাইনালটির বাড়তি আকর্ষণ আর্জেন্টিনার অভিজ্ঞ নেতৃত্ব এবং স্পেনের নতুন প্রজন্মের তারকাদের মুখোমুখি হওয়া। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় শিরোপার অপেক্ষায় রয়েছে স্পেন।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।
রাজধানী টিভি | স্পোর্টস ডেস্ক