মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় হাম প্রাদুর্ভাবের তথ্য প্রকাশের জন্য একটি পৃথক পর্যবেক্ষণ প্ল্যাটফর্মও পরিচালনা করছে।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। গত ২৬ জুন মোট মৃত্যু ৭০২ জনে পৌঁছেছিল। এর মাত্র ২৬ দিনের মাথায় সংখ্যাটি ৮০০-এর কাছাকাছি চলে এসেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ শিশু। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৫৬ জনে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ শিশুর।চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ জন।সব ৭৯৭ টি মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যু নয়।
রাজধানী টিভি | স্বাস্থ্য ডেস্ক