ঢাকা থেকে হাজার মাইল দূরের ডারউইনে যেন নতুন সুর্যোদয়। অস্ট্রেলিয়ার মাঠ থেকে টেস্টে তো বটে, নিজেদের ক্রিকেট ইতিহাসেই সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। যার সৌজন্যে এশিয়ার অন্য বড় তিন দেশকেও পেছনে ফেলেছে তারা।
হাসান মাহমুদের আগুনে বোলিংয়ের পর তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে মাত্র সাড়ে তিন দিনের মধ্যে ৯ উইকেটে জিতে গেছে বাংলাদেশ। যার সৌজন্যে তারাই এখন সবচেয়ে কম ম্যাচে অস্ট্রেলিয়ায় জয় পাওয়া এশিয়ান দল।
অস্ট্রেলিয়ার মাঠে এর আগে ২০০৩ সালে দুইটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে দুটিতেই তারা হেরেছিল ইনিংস ব্যবধানে। প্রায় ২৩ বছর পর নিজেদের তৃতীয় টেস্ট খেলতে গিয়েই পেয়ে গেল ঐতিহাসিক জয়ের সাফল্য।
এশিয়ার অন্য তিন দেশেরই অস্ট্রেলিয়ার মাঠে জয় পেতে লেগেছে এর চেয়ে বেশি ম্যাচ। অস্ট্রেলিয়াতে গিয়ে নিজেদের প্রথম ছয় ম্যাচে জিততে পারেনি পাকিস্তান। সপ্তম ম্যাচে তারা পায় প্রথম সাফল্যের স্বাদ। তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতের লেগেছিল আরও বেশি সময়। প্রথম ১১ ম্যাচে জয়হীন থাকার পর ১২তম টেস্টে গিয়ে জয় পায় তারা। অন্য দিকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে ১৫টি টেস্ট খেললেও জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা।
১৯৯৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জেতা এশিয়ান দল মাত্র ২টি- ভারত ও বাংলাদেশ।
এছাড়া ৯ উইকেটের জয়টি টেস্ট ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে তারা জিতেছিল ১০ উইকেট।
এসইএনএ (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এর আগে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সব মিলিয়ে সাত ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালের মিরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।