প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান এই মুখপাত্রের পাশাপাশি মন্ত্রণালয়ের তৎকালীন প্রভাবশালী তিন আমলা প্রাক্তন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদকেও এই অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামকে প্রধান করে গঠন করা হয়েছে চার সদস্যের বিশেষ তদন্ত দল। উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ ঘুষ লেনদেন, বিদেশে অর্থপাচার এবং নিষিদ্ধ বিটকয়েনের মাধ্যমে সম্পদ স্থানান্তরের মতো গুরুতর অভিযোগ জমা পড়েছে দুদকে। অভিযোগ রয়েছে, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে সামনে রেখে প্রশাসনিক স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপ করে বেআইনি সুবিধা হাসিল করেছেন তিনি। ভুক্তভোগীদের দেওয়া এসব তথ্য যাচাই-বাছাই করতেই মূলত সমন্বিত এই পদক্ষেপে নেমেছে দুদক
Copyright © 2026 All rights reserved.