গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম—এ মন্তব্য করে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ১২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের পক্ষে গণমাধ্যমকে সঠিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্তি কখনো সাফল্য বয়ে আনে না।
বন্ধ থাকা দৈনিক বাংলা-সহ অন্যান্য পত্রিকা পুনরায় চালুর ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, এসব পত্রিকা চালু করা গেলে অন্তত এক হাজার সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংবাদিক ছাঁটাই ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি।