প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
পুলিশ কর্মকর্তা প্রবাসীর স্ত্রী সঙ্গে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ আটক!
নুরুন্নবী মুন্না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। আর কাজী পারভীন আক্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার বাসিন্দা এবং সৌদি আরবপ্রবাসী মো. জহির শাহের স্ত্রী।
মামলার এজাহার অনুযায়ী, জহির শাহ ২০১৮ সালের ২৯ মার্চ সৌদি আরবে যান। এরপর তার স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করতেন ছোট ভাই নাদিম। নুরুন্নবী মুন্না আকবরশাহ থানায় কর্মরত থাকা অবস্থায় পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০২১ সালের ২০ জুন থেকে জহিরের বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে পারভীনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।
জহির শাহ সৌদি আরবে থাকা অবস্থায় বিষয়টি জানতে পেরে স্ত্রীকে ওই পুলিশ সদস্যের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য একাধিকবার নিষেধ করেন। তবে এরপরও তাদের সম্পর্ক অব্যাহত ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নুরুন্নবী আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি আই-ব্লকের ৮০ নম্বর প্লটের দ্বিতীয় তলায় জহির শাহের মালিকানাধীন ফ্ল্যাটে যান। সেখানে পারভীনের সঙ্গে রাতযাপন ও শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করা হয়েছে।
বিষয়টি জহির শাহ প্রবাস থেকে তার ভাই নাদিম ও স্থানীয় লোকজনকে জানালে, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তারা ওই ফ্ল্যাটে গিয়ে নুরুন্নবী ও পারভীনকে আটক করে রাখেন। পরে নাদিম ঘটনাস্থলে গেলে পারভীন তাকে কিল-ঘুষি মেরে আহত এবং তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজনের সামনে নুরুন্নবী দাবি করেন, জহির শাহের সঙ্গে পারভীনের বিয়ে বহাল থাকা অবস্থায় তিনি পারভীনকে বিয়ে করেছেন। পরে স্থানীয়রা পারভীনকে আকবরশাহ থানায় সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুন্নবীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জহির শাহের বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা, এবং নগদ ১৫ লাখ টাকা চুরির অভিযোগও আনা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.