প্রকাশের তারিখঃ Sep 13, 2026 ইং
ধামইরহাটে মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ ঘটিকায় উপজেলার দক্ষিণ চকযদু এলাকার মাছ বাজার সংলগ্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পারভেজ।
ধামইরহাট থানার (এসআই) আবিদের প্রসিকিউশনের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি 'খ' শ্রেণির তালিকাভুক্ত মাদক ও শক্তিশালী ব্যথানাশক 'ট্যাপেন্টাডল' ট্যাবলেট সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় সাধারণ মানুষের শান্তি বিনষ্টসহ বিরক্তি সৃষ্টি করছিলেন। ঘটনাস্থল থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়।
অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্টে পরিচালিত একটি মামলায় আব্দুল কুদ্দুসকে ১ (এক) মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়। জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Copyright © 2026 All rights reserved.