মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।কোনো অবস্থাতেই গণতন্ত্র ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে; কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে রয়ে গেছে। আমরা মাঝে মাঝে কিছু কিছু আলামত দেখছি- জনজীবন অস্থিতিশীল করা ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে মাঝে ভোরবেলায় কোথাও কোথাও ঝটিকা মিছিল, কখনো কখনো পটকা ফাটানো এবং বোমা ফাটানোর মতো ঘটনা দেশের মানুষকে উদ্বিগ্ন করে। এ ব্যাপারে সকলে সজাগ আছে।