বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মোনাফের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম জানতে পারে, সাতকানিয়া থানার মামলা নম্বর-১০, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা তাহসান হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মহিউদ্দিন ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-৭ ও এসআরবি-১০-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি: