সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-৩৩৬ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে রিয়াদ থেকে জেদ্দা হয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
গত ৯ আগস্ট রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পৌঁছায়। শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার জটিলতায় বাকি সাতজনের মরদেহ দেশে পাঠাতে বিলম্ব হয়।
দীর্ঘ অপেক্ষার পর বাকি সাতজনের মরদেহ দেশে ফেরার মধ্য দিয়ে স্বজনদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।