শ্রমিক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সড়কে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং মালিক ও শ্রমিক—উভয় পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে; তাই এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।