শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনে অংশ নিয়ে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও আনন্দঘন মুহূর্ত একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন এবং সদস্যসচিব মো. শাহীনুর আলম (শাহীন)। তাঁরা এ আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আফরোজ উর্মি।
আনন্দঘন এ পুনর্মিলনীর মধ্য দিয়ে পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন এবং বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলোকে ফিরে দেখার সুযোগ পান ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীরা।