মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে সোমবার শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী ও ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির।
আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।