প্রকাশের তারিখঃ Nov 28, 2026 ইং
ঝিলমিল প্রকল্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় তাঁরা প্রথমে সরকারি কর্মচারী মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন। এরপর ঝিলমিল আবাসিক প্রকল্পের ৬ নম্বর সেক্টরে নির্মাণাধীন অস্থায়ী বাস টার্মিনালের কাজের অগ্রগতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের ধারাবাহিকতায় রাজউক চেয়ারম্যান প্রকল্পের ২ নম্বর সেক্টরে নির্মাণাধীন রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নির্মাণকাজের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ শাহিনুর আলম, সদস্য (উন্নয়ন) মোঃ এরাদুল হক, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মোঃ আমিনুর রহমান, প্রকল্প পরিচালক মোঃ হাফিজুল ইসলাম এবং উপ-প্রকল্প পরিচালক তানজিনা আফরিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, মোঃ আলমগীর হোসেন ও মর্জিনা বেগম এবং উপসহকারী প্রকৌশলী নুরুল আজাদসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঝিলমিল আবাসিক প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবহিত হন।
Copyright © 2026 All rights reserved.