প্রকাশের তারিখঃ Sep 17, 2025 ইং
উল্লাসে ভাসলো নেত্রকোনা, ফুটবল চ্যাম্পিয়নশীপে দারুণ জয়
বুধবার বিকেলে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫-এর অংশ হিসেবে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে এক মনোমুগ্ধকর ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক নেত্রকোনা জেলা দল দুর্দান্ত খেলায় ৪-১ গোলের ব্যবধানে টাইাঙ্গল জেলা দলকে পরাজিত করে জয় অর্জন করে।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সার্বিক সহযোগিতায় ছিল নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
রোমাঞ্চকর এই খেলায় খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে উল্লাসে মুখর হয়ে ওঠে দর্শকপূর্ণ স্টেডিয়াম। স্বাগতিক দলের বিজয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বইতে থাকে।
রাজধানী/হৃদয় রায় সজীব/এসএইচ
Copyright © 2026 All rights reserved.