লা লিগায় ভিয়ারিয়ালের দাপট, অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে হারিয়ে তিন পয়েন্ট পেয়ে টেবিলের ৩য় ঘর দখল করল ভিয়ারিয়াল। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও আরও একটি ম্যাচ হারায় লালিগার ৮ নম্বর টেবিলে।
লা লিগার আজকের শেষ ম্যাচে ভিয়ারিয়াল দারুণ জয় তুলে নিয়েছে অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে। নিজেদের মাঠে লড়াইয়ে একমাত্র গোলের সুবাদে ১–০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।
ম্যাচের প্রথমার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও জালের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন আলবার্তো মোলেইরো। তার এই দারুণ গোলই ভিয়ারিয়ালের জয় নিশ্চিত করে দেয়।
শেষ মুহূর্তে অ্যাথলেটিক ক্লাব সমতা ফেরানোর চেষ্টা করলেও ভিয়ারিয়ালের রক্ষণভাগ ছিল অনড়। ফলে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করল ‘ইয়েলো সাবমেরিনস’রা।
ভিয়ারিয়াল ১–০ অ্যাথলেটিক ক্লাব
গোল: আলবার্তো মোলেইরো (৭৭’)
প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ করে দুই দল।
৭৭ মিনিটে মোলেইরোর নিখুঁত শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল।
শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও ব্যর্থ হয় বিলবাও।
এই জয়ের ফলে ভিয়ারিয়াল নিজেদের অবস্থান আরও শক্ত করল লা লিগা টেবিলে। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে হারতে হওয়ায় পিছিয়ে পড়ল অ্যাথলেটিক বিলবাও।
রাজধানী/এসএস