প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
চট্টগ্রাম ইপিজেডের আগুন পাঁচ ঘণ্টায়ও নেভেনি, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানা ভবনের পাঁচতলা থেকে ওপরের তিনটি তলায় আগুন লেগেছে। সাততলা ভবনটিতে তোয়ালে তৈরি করা হতো বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, দুপুর পৌনে ২টার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি। চট্টগ্রাম ইপিজেডের আগুন পাঁচ ঘণ্টায়ও নেভেনি, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিটসহ সেনা ও নৌবাহিনী । কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আল হামিদ টেক্সটাইল
নামে একটি কারখানায় আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে সাত শতাধিক শ্রমিক কাজ করে।
Copyright © 2026 All rights reserved.