প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু
ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে নিহতের পরিচয় জানা যায়নি। নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে এবং পাশের একটি চপ-সিঙ্গারা দোকানেও আঘাত হানে। এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত তরুণ ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীদের হিসাব অনুযায়ী, ছিটকে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০-৫০ কেজি।
Copyright © 2026 All rights reserved.