প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
‘মথ ’ডালে রঙ মিশিয়ে বিক্রি হচ্ছে ‘মুগ’ ডাল
মথ’ ডাল নামক ডালের সাথে হলুদ (Tartrazine) রঙ মিশ্রিত করে ‘মুগ’ নামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে Tartrazine রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও বাজারে মথ নামে কোন ডাল পাওয়া যায়নি ।
স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রিত ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙের মিশ্রি পাওয়া গেছে যা মূলত মথ ডালকেই রঙ ব্যবহার করে বিক্রি করা হচ্ছে। অননুমোদিতভাবে কোন রঙ খাদ্যে ব্যবহার বা অন্তর্ভুক্তি বা এরূপ রঙ মিশ্রিত খাদ্য আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৭ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হলেও অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মনুফার জন্য জনগণের স্বাস্থের কথা না ভেবে প্রতিনিয়ত এই ঘটনা ঘটাচ্ছে।
কর্তৃপক্ষ আরো জানায় সকল খাদ্য ব্যবসায়ীদের রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। সর্বসাধারণকে ‘মুগ’ ডাল ক্রয়ের সময় মুগ ডালের বিশুদ্ধতা এবং উক্ত ডালে রঙ মিশ্রিত করা হয়েছে কি-না তা নিশ্চিত হয়ে ডাল ক্রয়ের জন্য পরামর্শ দেয়।
Copyright © 2026 All rights reserved.