| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।তিনি বলেন, গত দুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার অবস্থা গতকাল রাতেই চিকিৎসকেরা 'অত্যন্ত সংকটময়' বলে জানিয়েছেন। এ জন্য দলের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানানো হয়েছে।

  • প্রকাশের সময় : 28-11-2025 | 09:15 PM
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে দোয়া চাইলেন ফখরুল
ad728
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, গত দুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার অবস্থা গতকাল রাতেই চিকিৎসকেরা 'অত্যন্ত সংকটময়' বলে জানিয়েছেন। এ জন্য দলের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানানো হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন।

বিএনপি মহাসচিব জানান, দলের পক্ষ থেকে দেশব্যাপী দোয়ার আহ্বান জানানো হয়েছে এবং সারা দেশের মসজিদে মসজিদে তাঁর সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে। নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে তাঁরাও খালেদা জিয়ার সম্পূর্ণ আরোগ্য কামনায় আল্লাহর কাছে মোনাজাত করেছেন। দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার জানাজা

সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার জানাজা

ad300