| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে নিজেই নিজের প্রত্যর্পণ চাইতে পারতেন এবং পাসপোর্ট চাওয়ার বিষয়টি কৌশল হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

  • প্রকাশের সময় : 10-11-2026 | 02:32 PM
হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ
ad728

অ্যাজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, 'সরকারের উচ্চপর্যায়ের অনেকেই শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে কথা বইলেছেন। আমি বলতে চাই এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তার এক্সট্রাডিশন নিয়ে কথা বলা হয়। বলা হয়েছে এটার সঙ্গে আইনি ইস্যু আছে। 'ব্যাপারটা এরকম আমরা তাকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চাই। তাকে ধরে আনতে চাই। তিনি সাজাপ্রাপ্ত আসামি। এখন যদি আইনি ব্যাপার থেকে থাকে, তার মানে আমরা এক্সট্রাডাইট করতে চাইলাম, তিনি কোর্টে গেলেন, তারপর এটার প্রসেস চলতে থাকবে,' বলেন তিনি।

'কিন্তু তিনি তো নিজেই আসতে চান। তাহলে তার তো কোর্টে যাওয়ার দরকার নেই। তিনি বলবেন আমাকে এক্সট্রাডাইট করে দাও। তার তো এসে ফেস করার কথা,' যোগ করেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, 'এগুলো তাদের কোনো একটা কৌশল হতে পারে। গতকাল নয়াদিল্লিতে আমাদের প্রেস মিনিস্টার জানিয়েছেন, তারা একটা চিঠি পেয়েছেন একটি ল ফার্ম থেকে। তারা বলছেন এটা (পাসপোর্ট) দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি। অ্যাপ্লিকেশনের ব্যাপারে অবস্থান সরকার ইতোমধ্যে জানিয়েছে।'