| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা আরো বাড়ানোর কোনো কারণ তিনি দেখছেন না। নিজ দলের নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের মতো সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

  • প্রকাশের সময় : 09-11-2026 | 01:22 PM
ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল ছবি
ad728
ট্রাম্প বলেন, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধ পছন্দ করেননি। একই সঙ্গে জ্বালানির দাম বেড়ে যাওয়াও তাদের অপছন্দের কারণ ছিল। তিনি আরও বলেন, আশ্চর্যজনকভাবে ইসরাইলের প্রতিও মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জয়ী হয়েছি।’

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে তিনি বলেন, ‘আমি উত্তেজনা আরো বাড়াতে চাইছি না। তাদের হাতে কিছুই নেই। পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে। রানের কথিত পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনের পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, সেখানে ‘খুব সামান্য তৎপরতা’ দেখা গেছে। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই সেখানে অভিযান চালানো সম্ভব বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে পিকঅ্যাক্সে অভিযান চালানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করতে পারব।’

এদিকে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘জাহাজ চলাচল করছে।’

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের নিরাপত্তা পাহারার ব্যয় সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, যুদ্ধের পেছনে হওয়া সব ধরনের ব্যয় তাদের পরিশোধ করতে হবে।

তিনি বলেন, ‘আমরা না থাকলে ওই দেশগুলোর অস্তিত্বই থাকত না। আমরা না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না।



সূত্র: আলজাজিরা




অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

ad300