| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সহিংসতার অপচেষ্টা ঠেকাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের নিরাপত্তা কার্যক্রমের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও সচল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

  • প্রকাশের সময় : 09-11-2026 | 01:28 PM
গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন
ad728
সোমবার (৯ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ও ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ বিভিন্ন পয়েন্টে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের ছয় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।  অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাড়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন, গোপালগঞ্জ আনসার ও মাদারীপুর আনসার ব্যাটালিয়নের চার প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। তারা জনসাধারণের জানমালের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট সরাসরি দায়িত্ব পালন করছেন। সার্বিক নিরাপত্তা ও তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টরা।

এ ছাড়া গাজীপুরে উপ-পরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো শাহীন মিয়া নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করছেন।

তথ্য সরবরাহ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও নিয়োজিত রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যদের এই যৌথ নিরাপত্তা কার্যক্রমের ফলে পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। এতে শিল্পাঞ্চলে উৎপাদন সচল রয়েছে এবং জনমনে স্বস্তি ফিরেছে বলেও উল্লেখ করা হয়।




সর্বশেষ সংবাদ
কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও কোপে নিহত ২

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও কোপে নিহত ২

ad300